Views Bangladesh Logo

দেশবাসীকে ক্রিকেটারদের ঈদের শুভেচ্ছা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরের দিনে দেশের ধর্মপ্রাণ মানুষ আনন্দের সঙ্গে ঈদের নামাজ আদায় করেছেন। এ উপলক্ষে দেশের খ্যাতনামা ক্রিকেটাররাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

সাবেক ওপেনার ও অধিনায়ক তামিম ইকবাল তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন, “ঈদ মোবারক। এই পবিত্র ঈদে সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।”

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, “ঈদ মোবারক! এই ঈদে আসুক শান্তি, সুখ ও বরকত।”

মাহমুদউল্লাহ রিয়াদ তার ফেসবুকে পোস্ট করে বলেন, "ঈদের খুশি ছড়িয়ে পড়ুক হৃদয় থেকে হৃদয়ে। ঈদ মোবারক!”

পেসার তাসকিন আহমেদ সন্তানকে সঙ্গে নিয়ে ঈদের নামাজ শেষে ছবি পোস্ট করেছেন, “সবাইকে ঈদের শুভেচ্ছা।”

সাবেক অলরাউন্ডার ও অধিনায়ক সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র থেকে তার ফেসবুকে পোস্ট করেছেন, “ঈদ মোবারক।” এছাড়া জাতীয় দলের সতীর্থ আল-আমিন সাকিবের সঙ্গে তোলা ছবিও পোস্ট করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ