Views Bangladesh Logo

সমাজে অস্থিতিশীলতা কাম্য নয়: মির্জা ফখরুল

 VB  Desk

ভিবি ডেস্ক

‘অতি-বিপ্লবী চিন্তাধারা’ নিয়ে সমাজে আরও অস্থিতিশীলতা সৃষ্টি কাম্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি গ্রন্থাগারের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বই আলোচনায় প্রধান অতিথি ছিলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘সব সময় মনে রাখতে হবে, একগুঁয়ে থাকা যাবে না। অতি-বিপ্লবী চিন্তা নিয়ে সমাজে আরও অস্থিরতা ও চরম পরিস্থিতি সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। নৈরাজ্য সৃষ্টি করা বোধহয় ঠিক হবে না।’

সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘এখানে এখন যে অস্থিরতা চলছে, তা নিয়ন্ত্রণে ধৈর্য ধরতে হবে। এমন কাজ আমরা করব না, অরাজকতা সৃষ্টি করে আরও বিপদকে আমন্ত্রণ না জানাই। বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে।’

জিয়া স্মৃতি গ্রন্থাগারের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জহির দীপ্তি। বই আলোচনায় আরও যোগ দেন প্রফেসর ড. মাহবুব উল্লাহ, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুরে এলাহী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ