সংবিধান সংস্কার কমিশনের দ্বিতীয় সভা অনুষ্ঠিত
দ্বিতীয় দিনের মতো অংশীজনদের সাথে মতবিনিময় করেছে সংবিধান সংস্কার কমিশন। মঙ্গলবার (১২ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এই আলোচনা হয়।
এতে অংশগ্রহণ করেন অধ্যাপক তোফায়েল আহমেদ, অধ্যাপক মাহবুব উল্লাহ, মুফতি আব্দুল মালেক (খতিব, বায়তুল মোকাররম), খুশি কবির, সুব্রত চৌধুরী, মুসা আল হাফিজ, শাহিন আনাম, ড. শহিদুল আলম এবং মুফতী সাখাওয়াত হোসাইন রাজী।
সভায় কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ এবং কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী এবং ফিরোজ আহমেদ অংশগ্রহণ করেন।
আগামী আরও কয়েকদিন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশন মতবিনিময় সভা অব্যাহত রাখবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে