‘মজুরি গ্যারান্টি বিমা’ প্রকল্প চালুর সুপারিশ সিপিডি’র
সরকারের উদ্যোগে মজুরি গ্যারান্টি বিমা প্রকল্প চালুর সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
এই বিমা প্রকল্প নৈতিকভাবে নিয়োগকারীদের অর্থায়নে গঠিত হবে, যেটি কর্মীদের বেতন পরিশোধে ব্যর্থতার ক্ষেত্রে তাদের বেতন নিশ্চিত করবে বলে জানিয়েছেন সিপিডি’র সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট তামিম আহমেদ।
রোববার (১২ জানুয়ারি) সিপিডি কার্যালয়ে ‘শ্রমিকদের জীবনমান, কর্মস্থলের নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্কার: অন্তর্বর্তী সরকারের জন্য একটি এজেন্ডা’ শীর্ষক আলোচনায় তিনি এ প্রস্তাব উত্থাপন করেন। সিপিডি এবং ক্রিশ্চিয়ান এইডের যৌথ উদ্যোগে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তামিম আহমেদ। তিনি কর্মীদের পদোন্নতির জন্য নির্দিষ্ট গ্রেড অনুযায়ী সেক্টরভিত্তিক একটি নির্দেশিকা তৈরিরও প্রস্তাব দেন।
সিপিডি’র রিসার্চ ডিরেক্টর ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘‘আমরা বলছি না যে এই সুপারিশগুলো এক বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এটি একটি স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তবে আমরা চাই এই বছরটিকে ‘শ্রমিক সংস্কার বর্ষ’ হিসেবে ঘোষণা করা হোক, যাতে এই সংস্কারগুলো দ্রুততর করা যায়। শ্রম মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।"
আলোচনায় উপস্থাপিত সুপারিশগুলোর মধ্যে কিছু দীর্ঘমেয়াদী এবং কিছু স্বল্পমেয়াদী।
স্বল্পমেয়াদী সুপারিশ হিসেবে সিপিডি প্রস্তাব করেছে, ন্যূনতম মজুরি কাঠামোয় শিশুদের শিক্ষার জন্য ব্যবস্থাগুলো অন্তর্ভুক্ত করা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে