Views Bangladesh Logo

হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১০ ফেব্রুয়ারি

 VB  Desk

ভিবি ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রীসহ সাতজনের বিরুদ্ধে করা মুদি দোকানদার আবু সায়েদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) তদন্ত প্রতিবেদনের জন্য নির্ধারিত তারিখে গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মোক্তারুজ্জামান প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকা মহানগর হাকিম মো. আবদুল ওয়াহাব নতুন এ তারিখ নির্ধারণ করেন।

এর আগে, গত বছরের ১০ ডিসেম্বর আরেকটি আদালত ৭ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছিলেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিবিপ্রধান (ডিএমপি) হারুন অর রশিদ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং সাবেক ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।

গত বছরের ১৩ আগস্ট মোহাম্মদপুরের বাসিন্দা এসএম আমির হামজা শাতিল ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালতে এই হত্যা মামলা করেন।

আন্দোলনের চাপে গত বছরের ৫ আগস্ট হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর এটি তার বিরুদ্ধে করা প্রথম মামলা।

বর্তমানে হাসিনা ২৩৪টি মামলার মুখোমুখি। এর মধ্যে ২০৫টি হত্যা, ১৮টি মানবতাবিরোধী অপরাধ, ৩টি অপহরণ, ১১টি হত্যাচেষ্টা এবং একটি বিএনপি মিছিলের ওপর হামলার অভিযোগে করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ