Views Bangladesh Logo

সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়েরের জামিন আবেদন খারিজ

প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির মামলায় সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ জোবায়েরের জামিন আবেদন খারিজ করেছেন আদালত।

রোববার (১২ জুলাই) শুনানি শেষে ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ আদেশ দেন।

আহমেদ জোবায়ের গত ১৮ জুন থেকে কারাগারে রয়েছেন। তবে একই মামলার অন্য আসামিরা জামিনে আছেন।

এর আগে আদালতে হাজির না হওয়ায় গত ১৭ জুন আহমেদ জোবায়েরসহ সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরদিন তিনি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ১০ মে সাইয়েদ আসাদুজ্জামান প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও নথি জালিয়াতির অভিযোগে এ মামলাটি দায়ের করেন। মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ