Views Bangladesh Logo

চিন্ময় দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রাম আদালত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে পুলিশের ওপর হামলা ও চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।

সোমবার (১৬ জুন) চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের ৬ নম্বর আদালতের বিচারক এস. এম. আলাউদ্দিন এই আদেশ দেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেয়া হয়।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ৪ জুন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর জোন) সহকারী কমিশনার মোস্তফা কামাল চিন্ময় দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। আজ সেই আবেদনের শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

উল্লেখ্য, চিন্ময় দাস বর্তমানে এ মামলায় আটক রয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ