Views Bangladesh Logo

সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানোর আদেশ

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মার্চ) ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।

এর আগে পুলিশ পরিদর্শক মো. আখতার মোরশেদ আদালতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করে। এরপর ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির অডিটোরিয়ামে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়, ওই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা অন্তর্বর্তীকালীন সরকার উৎখাত ও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দেন।

এ ঘটনায় মোট ১৬ জনকে আসামি করা হয়েছে। পাশাপাশি ৭০–৮০ জন অজ্ঞাত ব্যক্তিকেও মামলায় অন্তর্ভুক্ত করা হয়।

তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, শওকত মাহমুদ ও তার সহযোগীরা সরকারের বিরুদ্ধে অপপ্রচারমূলক সভা আয়োজন ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাই তদন্ত ও বিচার প্রক্রিয়ার স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন বলে আবেদন জানানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ