Views Bangladesh Logo

ইজারা দেওয়া হচ্ছে সাভানা ইকো পার্ক

সাবেক আইজিপি বেনজীর আহমেদের মালিকানাধীন গোপালগঞ্জ সদর উপজেলায় অবস্থিত সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক ইজারা দেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কোর্টের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

বুধবার (২ অক্টোবর) গোপালগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদেশে বলা হয়েছে, সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে প্রবেশ, রাইড, কটেজ, ফলবাগান ও পুকুর বছর ভিত্তিক দরপত্র আহ্বানের মাধ্যমে সর্বোচ্চ দরদাতাকে ইজারা দেওয়ার নির্দেশ দেয়া হলো। ইজারা দেয়ার পর নিয়োগকৃত রিসিভারকে এ সংক্রান্ত প্রতিবেদন এ আদালতে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ