Views Bangladesh Logo

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

সুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ তার পরিবারের আট সদস্যের বিদেশে থাকা সম্পদ জব্দ ও অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গত ২১ নভেম্বর এ আদেশ দেন। আবেদনটি করেন তদন্তকারী দলের প্রধান দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক নাজমুল হোসেন।

সম্পদ জব্দের আদেশের তালিকায় আকবর সোবহান ছাড়া অন্যরা হলেন- তার স্ত্রী আফরোজা বেগম, তাদের তিন ছেলে সায়েম সোবহান আনভীর, সাফিয়াত সোবহান ও সাফওয়ান সোবহান এবং তিন পুত্রবধূ সাবরিনা সোবহান, সোনিয়া ফেরদৌসী সোবহান ও ইয়াশা সোবহান।

মঙ্গলবার জাতীয় দৈনিক 'দ্য ডেইলি স্টার' এর একটি প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, ছয়টি দেশ ও দুটি অফশোর জুরিসডিকশনে ছড়িয়ে থাকা এসব সম্পদের মধ্যে রয়েছে বিদেশে সম্পদ কেনা, বিনিয়োগ ও ব্যাংক হিসাব।

এ বিষয়ে আদালতে জমা দেয়া দুদকের আবেদনে বলা হয়েছে, অনুসন্ধানে জানা গেছে যে, অভিযুক্ত ব্যক্তিরা তাদের মালিকানাধীন কোম্পানির নামে বিপুল পরিমাণে ব্যাংকঋণ নিয়েছেন। সেই ঋণের একাংশ বিদেশে পাচার করে সেখানে সম্পত্তি কেনা হয়েছে এবং বিনিয়োগ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ