Views Bangladesh Logo

প্রাক্তন মন্ত্রী আব্দুর রাজ্জাক ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রাক্তন কৃষিমন্ত্রী ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রাজ্জাক এবং তার স্ত্রী শিরিন আক্তার বানু ও মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার এক কোটি টাকার ৩৯ লাখ টাকার নয়টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আব্দুল মালেকের করা আবেদনে বুধবার (২১ মে) এই আদেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম জানান, রাজ্জাকের চারটি ব্যাংক অ্যাকাউন্টে ৪২ লাখ ৫১ হাজার টাকা, তার স্ত্রীর চারটি অ্যাকাউন্টে ৬৬ লাখ ৫৬ হাজার টাকা এবং তার মেয়ের অ্যাকাউন্টে থাকা ২৮ লাখ টাকা জব্দ করা হবে।

আদালতকে দুদক জানায়, রাজ্জাক এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার কারসাজি, মনোনয়ন ও নিয়োগ বাণিজ্য, অবৈধ জমিদখল এবং এসিআই লিমিটেড ও জনশক্তি রপ্তানিকারক নূর আলীসহ ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে বৃহৎ আকারে অর্থপাচারের অভিযোগে তদন্ত চলছে। তার পরিবারের জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনেরও সন্দেহ রয়েছে।

কমিশন যুক্তি দিয়েছে, চলমান তদন্তকালে রাজ্জাক এবং তার পরিবার অস্থাবর সম্পদ হস্তান্তর বা গোপনের চেষ্টা চালাতে পারেন, যা পরে পুনরুদ্ধারকে কঠিন করে তুলবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সম্পদ সংরক্ষণই এই জব্দের লক্ষ্য।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ