দীপ্ত টিভির তামিম হত্যা: জামিন মেলেনি ২ আসামির
দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিমকে হত্যার অভিযোগে হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার (৩ নভেম্বর) ঢাকার ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
আসামিরা হলেন- মো. কুরবান আলী ও মো. আব্দুল লতিফ।
এদিন আসামিদের পক্ষে আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
এর আগে এ মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে ১৬ অক্টোবর কারাগারে পাঠান আদালত। ওইদিন আসামি মো. কুরবান আলী, মাহিন, বাঁধন ও মো. রাসেল আদালতে দায় স্বীকার জবানবন্দি দেন।
গত ১০ অক্টোবর সকালে রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্টের বাসায় ডেভেলপার কোম্পানির সঙ্গে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির সম্প্রচার বিভাগের কর্মী তানজিল জাহান ইসলাম তামিমকে হত্যা করা হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে