সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর জামিন আবেদন নামঞ্জুর
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী ও বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে এ আদেশ দেন।
লতিফ সিদ্দিকীর পক্ষে আইনজীবী তাহমিনা তাহেরিন জামিনের আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষ তা বিরোধিতা করে। পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম খান গণমাধ্যমকে জানান আদালত জামিন আবেদন খারিজ করে দিয়েছেন।
এর আগে গত ২৯ আগস্ট একই মামলায় লতিফ সিদ্দিকীসহ আরও ১৫ জনকে কারাগারে পাঠানো হয়। মামলার অন্য আসামিদের মধ্যে সাংবাদিক ও রাজনৈতিক কর্মীরাও রয়েছেন।
মতামত দিন