দুর্নীতির মামলায় খালাস সাবেক মন্ত্রী আলতাফ
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে দুর্নীতির মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকার বিশেষ জজ-৮ মো. মঞ্জুরুল হোসেনের আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তার উপস্থিতিতে আলতাফকে খালাসের রায় দেন।
রায়ের পর বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ সাংবাদিকদের বলেন, তাকে হয়রানি করতেই এ মামলা করা হয় এবং আদালত তাকে ন্যায়বিচার দিয়েছেন।
২০০৭ সালের ১৮ ডিসেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে আলতাফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে রমনা থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তদন্তের পর অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফের বিরুদ্ধে আয়ের উৎসের বাইরে ২.৫৬ কোটি টাকার সম্পদ অর্জন এবং ৫৯ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনে কমিশন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে