Views Bangladesh Logo

নাটোরে ভাঙচুরের মামলায় বিএনপি নেতা দুলু খালাস

 VB  Desk

ভিবি ডেস্ক

নাটোরে বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় সাত বছরের কারাদণ্ড বাতিল করে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। একই অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন দলটির আরও ৬৬ জন নেতাকর্মী।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের শুনানি শেষে বুধবার (১৫ জানুয়ারি) এ রায় দেন নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ এফ এম মারুফ চৌধুরীর আদালত।

২০০৪ সালের ৬ ফেব্রুয়ারি নাটোরের নলডাঙ্গা উপজেলার রামশরকাজীপুর গ্রামে দুলুর ভাতিজা সাব্বির আহমেদ গামাকে হত্যা করা হয়।

পরদিন হত্যা মামলার আসামিদের ১৮টি বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলাটি করেন আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান।

২০০৭ সালের ২৬ জুলাই ওই মামলায় দুলুসহ ৬৭ জনকে সাত বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ