Views Bangladesh Logo

দিনাজপুরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

দিনাজপুর শহরের সুইহারী আশ্রমপাড়া এলাকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক দম্পতি দগ্ধ হয়ে মারা গেছেন। রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন— তপন সরকার ও তার স্ত্রী লতা সরকার। তারা ওই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি বাড়ি থেকে আগুন দেখতে পান প্রতিবেশীরা। তাৎক্ষণিক তারা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের ভেতর থেকে তপন সরকার ও লতা সরকারের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ