Views Bangladesh Logo

যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৩

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি ও তাদের তিন বছরের কন্যাশিশু মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- রিপন (৪০), তার স্ত্রী ইতি (৩০) ও তাদের তিন বছর বয়সি মেয়ে রাফিয়া।

বুধবার (৯ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক খাদিমুল কুরআন মহিলা মাদ্রাসা গলির একটি ছয়তলা বাড়ির নিচতলায় এই বিস্ফোরণটি ঘটে।

দগ্ধরা বর্তমানে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, রিপনের শরীরের ৭০ শতাংশ, ইতির ৪৫ শতাংশ এবং রাফিয়ার ৯০ শতাংশ পুড়ে গেছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী তাসলিমা মনি জানান, “রাতে বিকট বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে যায়। এরপরই চিৎকার শুনে আমরা ছুটে গিয়ে গিয়ে দেখি, ঘরের দরজা-জানালা ভেঙে গেছে। পরিবারটির তিনজনের শরীর আগুনে ঝলসানো। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।”

তিনি আরও বলেন, ‘মশার কয়েল জ্বালানোর সময় এই বিস্ফোরণ ঘটে। মনে হচ্ছে লিকেজের কারণে গ্যাস জমে ছিল।’

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ফ্ল্যাটের ভেতরে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এই ঘটনায় পুরনো ও ঘনবসতিপূর্ণ এলাকায় গ্যাস লাইনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ