Views Bangladesh Logo

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৯ বিলিয়ন ডলার

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের বৈদেশিক মুদ্রার মোট (গ্রস) রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, ৪ আগস্ট পর্যন্ত এই পরিমাণ রিজার্ভ ছিল।

একই সঙ্গে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। আগস্ট মাসের প্রথম তিন দিনে (১-৩ আগস্ট) দেশে ৪০৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের ২২০ মিলিয়ন ডলারের তুলনায় ৮৪ দশমিক ৪ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু ৩ আগস্ট একদিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের শুরু থেকে ৩ আগস্ট পর্যন্ত (জুলাই-৩ আগস্ট) দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ দশমিক ২৬৫ বিলিয়ন মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ দশমিক ৬৯৮ বিলিয়ন ডলার। সে হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৯ শতাংশ।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ