সামান্য কমলেও দেশের রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার
সামান্য কমলেও দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে সাড়ে ৩৬ বিলিয়ন ডলারের ওপরে অবস্থান করছে, যার পরিমাণ ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলার।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২২ জুলাই পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৬ হাজার ৪৬৫ দশমিক ৬৮ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী যার পরিমাণ ৩১ হাজার ৭৭০ দশমিক ০৮ মিলিয়ন বা ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।
এর আগে গত ৭ জুলাই দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৫২ বিলিয়ন ডলার। সেই হিসেবে ১৫ দিনের ব্যবধানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার।
মতামত দিন