Views Bangladesh Logo

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.১৩ বিলিয়ন ডলার

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারার প্রতিফলন দেখা যাচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভের পরিমাণ কিছুটা বেড়ে বর্তমানে ৩৫.১৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুসারে বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০.৪৬ বিলিয়ন মার্কিন ডলার।

এর আগে গত ১৬ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস (মোট) রিজার্ভ ছিল ৩৫,০৩৮ মিলিয়ন ডলার (৩৫.০৪ বিলিয়ন ডলার) এবং বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী এর পরিমাণ ছিল ৩০,৩৬৬.২৪ মিলিয়ন ডলার (৩০.৩৭ বিলিয়ন ডলার)। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে উভয় পদ্ধতিতেই রিজার্ভের পরিমাণে সামান্য বৃদ্ধি হয়।

অর্থনীতিবিদদের মতে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং রপ্তানি আয়ে গতি ফেরার পাশাপাশি বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর পদক্ষেপের ফলে রিজার্ভে এই ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। এটি দেশের বৈদেশিক লেনদেন ও আমদানি ব্যয় মেটানোর সক্ষমতায় কিছুটা স্বস্তি জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ