Views Bangladesh Logo

দেশের সবচেয়ে বড় রেল মেরামত কারখানা রাজবাড়ীতে হবে: রেলপথমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের সবচেয়ে বড় রেল মেরামত কারখানা রাজবাড়ীতে হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। শনিবার (২০ জানুয়ারি) সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রেলপথমন্ত্রী বলেন, ‘রাজবাড়ীকে পুনরায় রেলের শহর হিসেবে পরিণত করা হবে। সেই সঙ্গে রাজবাড়ী জেলাকে একটি উন্নত, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলতে পারি। সেজন‍্য সবার সহযোগিতা কামনা করি।’

তিনি আরও বলেন, ‘ট্রেনে যারা অগ্নিকাণ্ড ঘটায়, তারা রাজনৈতিক সন্ত্রাসী। দেশের সম্পদ নষ্ট করছে, জীবনহানি ঘটাচ্ছে। এরা জনগণকে পুড়িয়ে হত্যা করে ক্ষমতায় যেতে পারবে না। এরা আগুন-সন্ত্রাস করে রাজনীতিকে কলুষিত করছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ