Views Bangladesh Logo

রাজু ভাস্কর্যে পাল্টাপাল্টি কর্মসূচি, থমথমে ঢাবি ক্যাম্পাস

 VB  Desk

ভিবি ডেস্ক

তকাল সোমবারের (১৫ জুলাই) সহিংসতার পর কোটাবিরোধী আন্দোলনকারী ও ছাত্রলীগ ফের পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়ায় থমথমে পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

সোমবার রাত সাড়ে ৯টায় ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে কোটাবিরোধী আন্দোলনকারীরা জানান, আজ মঙ্গলবার বেলা ৩টায় রাজু ভাস্কর্যসহ দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবেন তারা।

কোটা সংস্কারের এক দফা দাবির পাশাপাশি প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং সোমবারের ঘটনার হামলাকারীদের শাস্তির আওতায় আনার দাবিতে তাদের এ কর্মসূচি।

অন্যদিকে ছাত্রলীগ রাত ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার দুপুর দেড়টায় রাজু ভাস্কর্যের পাদদেশে তারা বিক্ষোভ সমাবেশ করবে।

বাঙালির মহান স্বাধীনতাকে ‘কটাক্ষ’, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি ‘সাফাই’, আন্দোলনের নামে ‘অস্থিতিশীলতা’ তৈরি এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর ‘বর্বর হামলার প্রতিবাদে’ এই বিক্ষোভ সমাবেশ হবে বলে ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ