বাংলাদেশে যে কোনো প্রকল্পের ব্যয় ভারতের তুলনায় বেশি: রেল উপদেষ্টা
বাংলাদেশে যে কোনো প্রকল্পের ব্যয় ভারত বা আশপাশের দেশের তুলনায় অনেক বেশি বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, ‘আমাদের এ খরচ কমাতে হবে। রেলের আয় দিয়েই একে চলতে হবে। আমাদের ব্যয় সাশ্রয়ী হতে হবে। রেলের বর্তমান অবস্থার কারণ অপব্যয়। তাই যেখানে যাত্রী বেশি হবে, সেখানে রেল থামবে।’
গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকা রেলওয়ে স্টেশনে ঢাকা- খুলনা রুটে নতুন ট্রেন উদ্বোধনকালে এ কথা বলেন রেল উপদেষ্টা।
উপদেষ্টা আরও বলেন, সবাই আশা করেন রেল গাড়িটি তাদের বাড়ির পাশে থামবে। আবার তারা এটাও চান দ্রুত সময়ের মধ্যে পৌঁছাবেন। এটা সম্ভব না, যত বেশি স্টপেজ হবে ততই যাতায়াতের সময় বাড়বে। এখন এমন একটা ধারণা হয়েছে প্রত্যেক জায়গায় স্টেশন হতে হবে। প্রত্যেক জায়গায় ট্রেন থামবে। আমরা আশা করব, এটা চিন্তা করবেন না।’
ফাওজুল কবির খান বলেন, যেখানে যাত্রী বেশি পাওয়া যাবে, রাজস্ব আসবে, সেখানে রেল থামবে। একটা বিষয় মনে রাখবেন, রেল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, রেলকে তার আয় দিয়ে ব্যয় মেটাতে হবে। এমনিতে সরকারকে বিভিন্ন খাতে ভর্তুকি দিতে হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে