Views Bangladesh Logo

সুনামগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ; সাংবাদিকসহ আহত ১০

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ৪৮ ঘণ্টার হরতালের মধ্যে সুনামগঞ্জে পিকেটিং চলাকালে বিএনপি কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
রবিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি কর্মীরা হরতালের পক্ষে মিছিল বের করে এবং কয়েকটি গাড়ি ভাংচুর করে রাস্তায় আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ বিএনপি নেতাদের সামনে এগোতে বাধা দিলে সংঘর্ষ বেধে যায় বলে জানান স্থানীয়রা।
এসময় সংঘর্ষের একপর্যায়ে পিকেটাররা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে তারা পাল্টা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
এবিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা টিয়ারশেল ব্যবহার করে এবং ফাঁকা গুলি চালায়। সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ দশজন আহত হয়েছেন। পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
এ ব্যাপারে জানতে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও, তা সম্ভব হয়নি।





মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ