শিক্ষাভবন ঘেরাও করতে আসা ৩৫ প্রত্যাশীদের ওপর পুলিশের লাঠিচার্জ
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার দাবিতে শিক্ষাভবন ঘেরাও করতে আসা চাকরি প্রার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।
প্রথমে পুলিশ জলকামান ব্যবহার করে, পরে প্রায় ২০০ চাকরি প্রার্থী শিক্ষাভবন ঘেরাও করার চেষ্টা করলে দুপুর ১টা ৩০ মিনিটের দিকে লাঠিচার্জ শুরু করে। পরে বিক্ষোভকারীরা ওই এলাকা ত্যাগ করেন।
এর আগে, দুপুরের দিকে শাহবাগ মোড়ে সমবেত হয়ে চাকরি প্রার্থীরা শিক্ষাভবনের দিকে যাত্রা করেন।
শাহবাগ পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার সিদ্ধান্তগুলো দুই ব্যক্তির উপর ভিত্তি করে নিচ্ছে, যারা হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
‘এই দেশ কি শুধু সারজিস আর হাসনাতের?’ বলে প্রশ্ন করেন আন্দোলনের নেতা আহমেদ তানজিদ।
তিনি বলেন, ‘দেখা যাচ্ছে, তাদের যা ইচ্ছা, সরকার তাই বাস্তবায়ন করছে। যদি এটা সত্যি হয়, তাহলে সংবিধান অনুসরণ করার আর কোনো প্রয়োজন নেই।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে