কক্সবাজারে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মোবাইল ফোন চুরি হয়েছে। ‘সিলিকন শাকিরা বে’ নামের হোটেলটির একটি কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন তিনি।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন, দুপুরের দিকে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার ফোনটি চুরি হয়েছে। পুলিশ তার ফোন উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজার জেলার সমন্বয়করা জানান, পেকুয়া-চকরিয়ায় শহিদদের পরিবারের সাথে দেখা করতে বুধবার সেখানে যান কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনা সভায় যোগ দিতে কক্সবাজার শহরে আসেন তিনি। কলাতলী জোনের হোটেলটিতে বিশ্রামের জন্য কক্ষ ভাড়া নেন তিনি। সেখানে কেউ একজন তার ফোন চুরি করে নিয়ে যায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে