Views Bangladesh Logo

ছাত্রদলের কমিটিতে ‘ট্রান্সজেন্ডার’ সদস্য নিয়ে বিতর্ক, পরে বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি কলেজে ছাত্রদলের কমিটিতে ‘ট্রান্সজেন্ডার’ ব্যক্তিকে সদস্যপদ দেওয়ায় পর ব্যাপক সমালোচনার মুখে তাকে বহিষ্কার করা হয়েছে।

সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এই বিতর্ক তৈরি হয়। নতুন ৫১ সদস্যের কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রেদোয়ান ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

পরবর্তীতে অভিযোগ ওঠে, কমিটি গঠনের সময় জমা দেওয়া বায়োডাটায় তিনি নিজের লিঙ্গ পরিচয় পুরুষ হিসেবে উল্লেখ করেছিলেন। কিন্তু পরে জানা যায়, তিনি অস্ত্রোপচারের মাধ্যমে পুরুষ থেকে নারী হয়েছেন। এমন তথ্য প্রকাশ্যে আসার পর শুরু হয় সমালোচনা।

বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বিতর্ক ছড়িয়ে পড়লে রোববার (৫ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের দপ্তর দায়িত্বে থাকা যুগ্ম-আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী বলেন, কমিটি গঠনের আগে জমা দেওয়া তথ্যে গরমিল ও পরিচয় গোপনের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে বহিষ্কৃত রেদোয়ান ইসলাম এক ভিডিও বার্তায় দাবি করেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার দীর্ঘদিনের সম্পৃক্ততার ভিত্তিতেই তাকে কমিটিতে রাখা হয়েছিল।

তিনি বলেন, আমার কাজের যোগ্যতা বিবেচনা করেই আমাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি ছেলে না মেয়ে—এটা মুখ্য বিষয় নয়, যোগ্যতাই আসল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ