দুর্গাপূজায় টানা তিন দিন ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন সরকারি অফিস বন্ধ থাকবে। ছুটির সময়সূচিতে এই পুনর্বিন্যাসের কারণে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি অফিস খোলা থাকবে এবং তা কর্মদিবস হিসেবে গণ্য হবে।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ২৩তম মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে ঘোষিত সাধারণ ও নির্বাহী আদেশের ছুটি পুনর্নির্ধারণের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২০ থেকে ২২ অক্টোবর পর্ তিন দিন বন্ধ থাকার পর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এবার দুর্গাপূজায় সব মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি মিলবে।
এদিকে বৈঠকে প্রতি বছরের ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিসভা বিভাগের পরিপত্রে ৭ নভেম্বরকে 'ক' শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার এবং সেই অনুযায়ী দিবসটি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মতামত দিন