Views Bangladesh Logo

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, বন্দরে সতর্কতা

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার বিকেল থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকাজুড়ে। এছাড়া দেশের চার সমুদ্রবন্দরে সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে করে আগামী দু–তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়া অফিসের সতর্কবার্তায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ