Views Bangladesh Logo

১৬৬টি সুপারিশসহ ৩৪টি রাজনৈতিক দলকে জাতীয় ঐকমত্য কমিশনের চিঠি

 VB  Desk

ভিবি ডেস্ক

য়টি সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশ ও পূর্ণাঙ্গ প্রতিবেদনসহ ৩৪টি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। চিঠিতে রাজনৈতিক দলগুলোকে আগামী ১৩ মার্চের মধ্যে তাদের মতামত জানাতে বলা হয়েছে। তাদের মতামতের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি করা হবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

সোমবার (১০ মার্চ) জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে তিনি বলেন, ‘যত দ্রুত রাজনৈতিক দলগুলোর মতামত পাওয়া যাবে, তত দ্রুত তাদের সঙ্গে আলোচনা শুরু হবে। আশা করছি, ১৩ মার্চের মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের মতামত জানাবে। এক্ষেত্রে কোনো প্রশ্ন থাকলে দলগুলো কমিশনের সঙ্গে যোগাযোগ করতে পারে। কমিশন সবসময় প্রস্তুত রয়েছে।’

এ সময় ড. আলী রীয়াজ জানান, সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ৭০টি সুপারিশ সংবিধান সংস্কার, ২৭টি সুপারিশ নির্বাচনব্যবস্থা সংস্কার, ২৩টি সুপারিশ বিচার বিভাগ, ২৬টি সুপারিশ জনপ্রশাসন এবং ২০টি সুপারিশ দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত। এসব সুপারিশ ৩৪টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছে। তবে পুলিশ সংস্কার কমিশন মনে করে, তাদের সুপারিশগুলো প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব।

তিনি আরও জানান, প্রতিটি সুপারিশের বিষয়ে দুটি প্রশ্ন করা হয়েছে: প্রথমত, সংশ্লিষ্ট সুপারিশের বিষয়ে দল একমত কিনা, এবং দ্বিতীয়ত, সংস্কারের সময়কাল ও বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে মতামত। সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলগুলোর মতামত জানাতে ৬টি বিকল্প রাখা হয়েছে।

এ ছাড়াও জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, ‘গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে নাগরিকদের মতামতও নেয়া হবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ