বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় কংগ্রেসের বিক্ষোভ
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের ঘটনায় হিন্দু ও খ্রিস্টানদের জন্য ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্যরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রার নেতৃত্বে দেশটির সংসদ ভবনের বাইরে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভের সময় কংগ্রেস এমপিরা সাদা ক্যানভাস ব্যাগ বহন করেন, যেখানে লেখা ছিল "বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়ান"। এ সময় তারা ‘আমরা বিচার চাই” বলে স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ চলাকালে প্রিয়াঙ্কা গান্ধীকে একটি বিশেষ বেইজ রঙের ব্যাগ বহন করতে দেখা যায়, যেখানে লেখা ছিল, ‘বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের পাশে দাঁড়ান’।
এ ঘটনার একদিন আগে ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।
সোমবার (১৬ ডিসেম্বর) লোকসভায় বক্তব্য দিতে গিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, “বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানদের ওপর যে নির্যাতনের অভিযোগ উঠছে, সে বিষয়ে ভারত সরকারের উচিত বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করা এবং তাদের পক্ষে আওয়াজ তোলা।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে