Views Bangladesh Logo

ঢাকার গোপীবাগে ট্রেন লাইনচ্যুত

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী একটি যাত্রীবাহী ট্রেন গোপীবাগ এলাকায় লাইনচ্যুত হয়েছে।

এতে ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মাওয়া-ভাঙ্গা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন কমলাপুর স্টেশনের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, ‘লাইন সচল করতে ট্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে।’

তিনি জানান, ট্রেন লাইনচ্যুতির কারণে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি চলাচল বন্ধ হয়ে গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ