Views Bangladesh Logo

বইমেলায় উত্তেজনা ও হট্টগোল তদন্তে কমিটি গঠন

মর একুশে বইমেলায় তসলিমা নাসরিনের বই রাখা ও বিক্রির কারণে ‘সব্যসাচী’ স্টলের সামনে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে বাংলা একাডেমি। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) একাডেমির পরিচালক মোহাম্মদ হারুন রশিদকে আহ্বায়ক ও প্রেসের ব্যবস্থাপক (চলতি দায়িত্ব) মোহাম্মদ খোরশেদ আলমকে সদস্য সচিব করে গঠিত কমিটির সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ খালিদ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ রোমেল, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধি আবুল বাশার ফিরোজ শেখ এবং শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।

একাডেমির সচিব ও মেলার টাস্কফোর্স কমিটির প্রধান সেলিম রেজা বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর একটি সিদ্ধান্তে আসবো’।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে বইমেলায় ‘সব্যসাচী’ প্রকাশনীর স্টলে নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের বই রাখার অভিযোগে একদল বিক্ষুব্ধ লোকের রোষানলে পড়েন প্রকাশক শতাব্দী ভব। পুলিশের সাহায্যে মেলা থেকে বের করে নেয়া হয় তাকে। এ সময় প্রকাশ্যে শতাব্দী ভবকে ক্ষমাও চাইতে হয়। এর পর পরই সাময়িক বন্ধ করে দেয়া হয় স্টলটি। পরে বাংলা একাডেমি স্টলটি খুলে দেয়ার কথা জানালেও মঙ্গলবার বিকেল পর্যন্ত বন্ধ থাকতে দেখা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ