Views Bangladesh Logo

ব্রিটিশ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্য উপদেষ্টার

 VB  Desk

ভিবি ডেস্ক

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ করুন এবং দেশের উন্নয়নে অবদান রাখুন। আমাদের দুই দেশের বাণিজ্য সম্পর্ক উন্নত করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

রোববার (৫ জানুয়ারি) যুক্তরাজ্যের বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই)-এর নেতৃবৃন্দ তার অফিসে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।

বাণিজ্য উপদেষ্টা পাটজাত পণ্য, পর্যটন, ফার্মাসিউটিক্যালস এবং টেলিযোগাযোগ খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানান এবং নিশ্চিত করেন- বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ রয়েছে।

তিনি বিনিয়োগকারীদের সব ধরনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য সরকারের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন।

সাক্ষাতে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

ইউকেবিসিসিআই প্রতিনিধি দল বাংলাদেশ জাতীয় চা বোর্ড, রাষ্ট্রায়ত্ত টেলিকম খাত এবং শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে।

তারা একটি বিশেষ কৃষি অঞ্চল এবং কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের প্রস্তাব দেন যা সামুদ্রিক খাবারের রপ্তানি, খাদ্য প্রক্রিয়াকরণ এবং পরিবেশবান্ধব কৃষি উন্নয়নে সহায়ক হবে।

সাক্ষাতে বক্তব্য দেন ইউকেবিসিসিআই চেয়ারম্যান ইকবাল আহমেদ, প্রেসিডেন্ট এমজি মাওলা মিয়া, প্রতিষ্ঠাতা সভাপতি বজলুর রশিদ এবং যুক্তরাজ্যের হাউস অফ কমন্সের সংসদ সদস্য ড. রূপা হক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ