Views Bangladesh Logo

অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

কুমিল্লায় স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম হত্যার ঘটনায় চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

রবিবার (২০ সেপ্টেম্বর) অপ্রতিমের জানাজা শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে এক বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি কোটবাড়ী বিশ্বরোড হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

অবরোধকালে কুবি শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘দড়ি লাগলে দড়ি নে, খুনিদের খবর দে কবর দেবো’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’সহ বিভিন্ন সুরের স্লোগানে উত্তাল করে তোলেন পুরো এলাকা।

এর আগে সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে সকাল ১১টায় গন্ধমতি এলাকায় দ্বিতীয় জানাজা শেষে তাকে স্থানীয় গোরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ