Views Bangladesh Logo

সাতক্ষীরায় দরজা ভেঙে মিলল কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সৈকত মুখার্জী (১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পরিবার। শনিবার (২ মে) উপজেলার বংশীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সৈকত শ্যামনগর সরকারি মহসীন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং বংশীপুর গ্রামের অদিত্য মুখার্জীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) রাতে খাবার শেষে সৈকত নিজ কক্ষে ঘুমাতে যান। পরদিন সকালে তার সহপাঠী সীমা বৈরাগী ফোন করে খোঁজ নেওয়ার কথা বললে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত দেখতে পান।

দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদুর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ