কলেজছাত্রী অরপার জীবনযুদ্ধ: ক্যানসারে থমকে গেছে স্বপ্ন, বাঁচতে প্রয়োজন সবার সহায়তা
২২ বছর বয়সী কলেজছাত্রী অরপার জীবনে এখন আর নেই স্বাভাবিক তারুণ্যের উচ্ছ্বাস। যে বয়সে উচ্চশিক্ষা, ক্যারিয়ার ও ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার কথা, সে বয়সেই তাকে লড়তে হচ্ছে একিউট লিউকেমিয়া (হাড়ের ক্যানসার) নামের জটিল ও প্রাণঘাতী রোগের বিরুদ্ধে।
পরিবার সূত্রে জানা গেছে, অরপার বাবা ও মা দুজনই বেসরকারি চাকরিজীবী। সীমিত আয়ের মধ্যেও মেয়ের চিকিৎসার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রোগ ধরা পড়ার পর থেকেই নিয়মিত কেমোথেরাপি ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। কিন্তু দীর্ঘমেয়াদি চিকিৎসার কারণে ব্যয় দিন দিন বেড়েই চলেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, অরপার সুস্থতার জন্য জরুরি ভিত্তিতে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রয়োজন। তবে এই চিকিৎসার খরচ বহন করা পরিবারের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মেয়ের জীবন বাঁচাতে গিয়ে পরিবারের সঞ্চয় শেষ হয়ে গেছে, এমনকি ঋণ করেও চিকিৎসা চালানো হয়েছে। এখন সেই সামর্থ্যও ফুরিয়ে এসেছে।
পরিবারের সদস্যরা জানান, চিকিৎসা অব্যাহত রাখতে না পারলে অরপার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে পারে। এমন পরিস্থিতিতে তারা সমাজের বিত্তবান, মানবিক ও সহৃদয় মানুষদের সহযোগিতা কামনা করছেন।
অরপার স্বপ্ন খুব সাধারণ—সে আবার সুস্থ হয়ে কলেজে ফিরতে চায়, বন্ধুদের সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরে যেতে চায়। কিন্তু সেই স্বপ্ন পূরণে এখন প্রয়োজন সবার সম্মিলিত সহায়তা।
অরপার বাবা-মায়ের আবেদন, সামর্থ্য অনুযায়ী এগিয়ে এলে হয়তো নতুন জীবন ফিরে পেতে পারে তাদের মেয়ে।
সহায়তার জন্য যোগাযোগ ও অনুদান পাঠানোর ঠিকানা:
মো. হাফিযুর রাহমান খান (পিতা)
হিসাব নম্বর: ০২০০০১২৮২০৬৪৬
ব্যাংক: অগ্রণী ব্যাংক পিএলসি, আইসিডিডিআরবি শাখা, ঢাকা নর্থ জোন
মোবাইল: ০১৮৩৩-৯৩৩৪৪০

মতামত দিন