Views Bangladesh Logo

আসছে কোক স্টুডিও বাংলার সিজন-৪

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিজন চতুর্থ সিজন নিয়ে আবারও আসছে কোক স্টুডিও বাংলা। সংশ্লিষ্ট একটি নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, গত ১৪ ও ১৫ মে ঢাকায় নতুন মৌসুমের একটি গানের দৃশ্যধারণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সেটে দুই শিল্পীকে গাইতেও দেখা গেছে। ধীরে ধীরে বাকি গানগুলোর শুটিংও করা হবে বলে জানানো হয়েছে।

নতুন মৌসুমে কোন কোন শিল্পী থাকবেন এবং প্রথম গান ঠিক কবে দর্শক-শ্রোতাদের সামনে আসবে— সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

তবে সূত্র জানিয়েছে, শিগগিরই বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

কোক স্টুডিও বাংলার যাত্রা শুরু হয়েছিল ২০২২ সালে। প্রথম মৌসুমেই ১০টি গান প্রকাশ পেয়ে ব্যাপক সাড়া ফেলে এই প্ল্যাটফর্ম। এরপর একে একে দ্বিতীয় ও তৃতীয় মৌসুমও দর্শকদের মুগ্ধ করে। তৃতীয় মৌসুম এসেছিল ২০২৪ সালের ১৩ এপ্রিল। মাঝে প্রায় বছরখানেক কোনো গান না আসার পর ২০২৫ সালের ২৩ আগস্ট তৃতীয় মৌসুম আবার ফিরে আসে নতুন গান নিয়ে। প্রথম তিনটি মৌসুমেই মিউজিক কিউরেটরের দায়িত্বে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। চতুর্থ মৌসুমে এই দায়িত্বে কে থাকবেন, তা এখনো জানা যায়নি।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ