Views Bangladesh Logo

ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, আরও সাতটি উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস ও আশে পাশের একাধিক এলাকা থেকে অন্তত সাতটি বোমা সদৃশ ককটেল উদ্ধার করেছে কর্তৃপক্ষ।

জানা গেছে, হাইকোর্ট প্রাঙ্গণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পকেট গেট সংলগ্ন কাটাবন রোডে একটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (১৬ জুন) ভোরে মেডিকেল সেন্টার ও এনেক্স ভবনের আশপাশে রাখা দুইটি ময়লার ব্যাগ থেকে সাতটি ককটেল উদ্ধার করা হয়—একটি ব্যাগে চারটি এবং অন্যটিতে তিনটি। তবে তিনি দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনও বিস্ফোরণের ঘটনা ঘটেনি।

প্রক্টর বলেন, ককটেলগুলো ময়লার ব্যাগে রাখা ছিল। এগুলোর বিষয়ে জানতে পেরে পুলিশকে জানানো হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেগুলো নিয়ে গেছে এবং পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এদিকে একই দিন ভোরে শেখ মুজিব হল সংলগ্ন পরিবাগ ও শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ বিষয়ে প্রক্টর জানান, পরিবাগ এলাকায় ছাত্রলীগের মিছিলের খবর পেয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার কাজ চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ