Views Bangladesh Logo

সাত নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের প্রবেশপথের সামনে ককটেলটি বিস্ফোরিত হয়। তবে কারা ঘটনাটি ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করতে পারেনি সেখানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা। বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দেন। মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

মামলাটিতে গত ১৮ আগস্ট উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। পরে সোমবার (১৪ সেপ্টেম্বর) আদালত মঙ্গলবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। সেই অনুযায়ী মঙ্গলবার রায় ঘোষণার পরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রবেশপথের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার পর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারা ককটেলটি নিক্ষেপ করেছে এবং এর পেছনে কী উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ