Views Bangladesh Logo

টেকনাফে বিদেশি রাইফেল-গুলি ও ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফের লেদা খাল সংলগ্ন এলাকা থেকে বিদেশি রাইফেল-গুলি-ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে কাউকে আটক করতে পারেনি। এসময় একটি বিদেশি রাইফেল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড তাজা গুলি ও ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

সোমবার (১১ মে) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাত তিনটার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ লেদা খাল–সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ