Views Bangladesh Logo

পুশ-ইন ঠেকাতে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে কোস্ট গার্ড

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী উপকূলীয় এলাকায় সম্ভাব্য ‘পুশ-ইন’ প্রতিরোধে টহল ও নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সংস্থাটির দাবি, তাদের দায়িত্বাধীন সীমান্ত এলাকায় এখন পর্যন্ত কোনো পুশ-ইনের ঘটনা ঘটেনি।

শুক্রবার (৫ জুন) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সীমান্ত এলাকার নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষায় কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করেছে। পুশ-ইন কিংবা যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়, সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। বিশেষ করে সুন্দরবন এবং উপকূলীয় সীমান্ত অঞ্চলে ড্রোন নজরদারি ও আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা চালু রাখা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতা ও নাগরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সন্দেহজনক তথ্য বা অবৈধ অনুপ্রবেশের বিষয়ে তথ্য থাকলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ