Views Bangladesh Logo

সাকিব ইস্যুতে ব্যথিত কোচ সালাউদ্দিন

 VB  Desk

ভিবি ডেস্ক

মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান। অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত খেলতে পারছেন না তিনি। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে নিজ দেশে শেষ টেস্ট ম্যাচ সাকিব খেলতে না পারায় ব্যথিত হয়েছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

মোহাম্মদ সালাউদ্দিন ফেসবুকে লেখেন, ‘দেশের প্রতি, দেশের মানুষের প্রতি কখনই এতো রাগ বা কষ্ট লাগেনি। আজ কেন যেন লাগছে। আমরা মানুষ কি কখনও নিজেরা ভুল করি না? কেউ অনুতপ্ত হলে তাকে একটা সুযোগ দেয়া উচিত। কিন্তু আমরা কেমন যেন হয়ে যাচ্ছি মানুষ হিসেবে। দয়া মায়া জিনিসটা আমাদের মধ্যে থেকে উঠে গেছে।’

দেশের ক্রিকেটে সাকিবের অবদান তুলে ধরে সালাউদ্দিন আরও লেখেন, ‘একটা মানুষ দেশের জন্য ১৭টা বছর কিছু না কিছু করেছে। আজ ক্রিকেট বিশ্ব আমাদের একটু সম্মান করে কাদের জন্য? তারা ক্রিকেট মাঠে নামতে পারবে না, এই কান্না তো সবাই দেখবে না, রাজনীতি করছে বলে এরা খুনি?’

শেষে সাকিব-মাশরাফিদের দেশপ্রেমের কথা জানিয়ে লিখেছেন, ‘দেশকে সবাই কম বেশি ভালোবাসে, এদের ভালোবাসাটা হইতো দেখা যায়ও না, এদের কাছ থেকে দেখেছি, এরা মানুষের উপকার ছাড়া কারো ক্ষতি করেনি, এরা খুনি না। খুব কষ্ট পাচ্ছি এদেরকে মাঠ থেকে বিদায় দেখতে পাব না।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ