গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জিএসটি) গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যাvbলয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) বিকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল ‘এ’ ইউনিট (বিজ্ঞান), ৪ মে ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১১ মে ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সকল ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সভায় আরো সিদ্ধান্ত হয়, শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। আগের মতো আবেদন ফি ১৫০০ টাকা ও বিশেষায়িত বিষয়ের জন্য অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি নেয়া হবে।
জিএসটি গুচ্ছের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, অনেকগুলো বিশ্ববিদ্যালয়কে একত্রিত করে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় দেশব্যাপী পরীক্ষা আয়োজনের একটি বিষয় থাকে। সব বিশ্ববিদ্যালয়ের মতামতের প্রেক্ষিতে বাস্তবসম্মত কিছু বিষয় বিবেচনা করে তৃতীয় সভায় ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ ও সময়সূচি চূড়ান্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির প্রথম সভায় প্রাথমিকভাবে ৮ মার্চ ‘সি’ ইউনিটের, ৯ মার্চ ‘বি’ ইউনিটের এবং ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছিল

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে