Views Bangladesh Logo

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা স্থগিত

 VB  Desk

ভিবি ডেস্ক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সম্ভাব্য বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ক্লাস ও পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (৯ মার্চ) মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

তিনি জানান, আগামীকাল মঙ্গলবার থেকে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে। ঈদের ছুটি শেষে ক্লাস ও পরীক্ষা যথারীতি আবার শুরু হবে।

তবে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নেবে বলে তিনি জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ