Views Bangladesh Logo

ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত স্কুলছাত্র রাতুলের মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে আহত হওয়া স্কুলছাত্র জুনায়েদ ইসলাম রাতুল মারা গেছে। দেড় মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিল রাতুল।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে রাতুলের মৃত্যু হয়।

রাতুল বগুড়ার পথ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। ৫ অগাস্ট বিকালে শহরের বড়গোলা এলাকায় সে গুলিবিদ্ধ হয়। রাতুলের মৃত্যুর বিষয়টি ভিউজ বাংলাদেশকে নিশ্চিত করেন তার বাবা জিয়াউর রহমান।

বগুড়া শহরের হাকির মোড় এলাকার বাসিন্দা ছিল রাতুল। নিজ এলাকাতেই তার লাশ দাফন করা হবে, জানিয়েছেন জিয়াউর রহমান।

এর আগে, গত ৫ আগস্ট বিকালে ছাত্র-জনতার বিক্ষোভে অংশ নিয়ে বগুড়া শহরের বড়গোলা এলাকায় গুলিবিদ্ধ হয় রাতুল। রাতুলের মাথায়সহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে।

রাতুলের বাবা বলেন, ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে এক মাস ২০ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যায় রাতুল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ