Views Bangladesh Logo

প্রথম শ্রেণিতে ভর্তিতে লটারি বহাল, থাকছে না পরীক্ষা

ভর্তি পরীক্ষার মানসিক চাপ থেকে মুক্তি পাচ্ছে কোমলমতি শিশুরা। আগামী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তি নেওয়া হবে কেবল লটারির মাধ্যমে। এ শ্রেণিতে ভর্তির জন্য কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না।

শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা চালুর আভাস পাওয়া মাত্রই অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দেয়। অনেকে কোমলমতি শিশুদের প্রস্তুত করতে কোচিং সেন্টার ও গৃহশিক্ষকের দ্বারস্থ হতে শুরু করেন। এমন পরিস্থিতি বিবেচনায় নিয়ে পূর্বের মতো লটারি প্রথা বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পূর্বের নিয়ম অনুযায়ী লটারির মাধ্যমেই প্রথম শ্রেণির ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রথম শ্রেণিতে কোনো লিখিত বা মৌখিক পরীক্ষা নেওয়া হবে না। তবে দ্বিতীয় শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করেই ভর্তি সম্পন্ন করার প্রস্তাব করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ