Views Bangladesh Logo

সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

 VB  Desk

ভিবি ডেস্ক

চিবালয়ের প্রধান গেট দিয়ে জোর করে ভেতরে ঢোকার চেষ্টাকালে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে পুলিশের সাথে সংঘর্ষে জড়ান ছাত্ররা। তবে তাদের বিক্ষোভের কারণ এখনও স্পষ্ট নয়।

তবে, ইউএনবি জানিয়েছে, শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে বিশ্ববিদ্যালয়টির চার সদস্যের প্রতিনিধিদল তখন সচিবালয়ের ভেতরে ছিলেন। বিকাল সাড়ে চারটায় তাদের উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা ছিল।

এ সময় বাইরে অপেক্ষায় থাকা বেশ কয়েকজন শিক্ষার্থী পুলিশের সাথে তর্ক-বিতর্কে জড়ান। পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর খালিদ জানান, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সচিবালয়ে জড়ো হয়ে গেট দিয়ে জোর করে ভেতরে ঢোকার চেষ্টা চালান। কেউ কেউ প্রাচীর বেয়ে ওঠারও চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ছাত্রদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ার অভিযোগ অস্বীকার করে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘এটি মিথ্যা তথ্য। পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মতো অবস্থায় নেই’।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ