Views Bangladesh Logo

সুনামগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অর্ধশতাধিক আহত

 VB  Desk

ভিবি ডেস্ক

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ঘটা এ সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীনাথপুর গ্রামের এলকাছ মিয়া ও ইদ্রিছ মিয়া গোষ্ঠীর লোকজন এবং একই গ্রামের মো. মুরছালিন মিয়া, মনছুর উদ্দিন ও ইয়াস উদ্দিনসহ চার গোষ্ঠীর (মড়ল বাড়ির) মধ্যে দীর্ঘদিন ধরে জমি জমা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর আগে সোমবার দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, যা সালিশের মাধ্যমে মীমাংসা হওয়ার কথা ছিল, তবে তা হয়নি।
এ নিয়ে মঙ্গলবার বিকেলে এলকাছ মিয়া গোষ্ঠীর মহিলারা প্রতিপক্ষের লোকজনকে উদ্দেশ্য করে গালিগালাজ করলে তর্কে জড়িয়ে পড়েন তারা। পরবর্তীতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন উভয়পক্ষ।

এই সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হন এবং পরবর্তীতে তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকরাম আলী জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ