Views Bangladesh Logo

সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কর্মসূচি ঘিরে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ডের দক্ষিণ বাইপাস এলাকায় লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

ঋণখেলাপি হওয়ায় সংসদ সদস্য পদ হারানো আসলাম চৌধুরীর অনুসারীদের সঙ্গে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিনের অনুসারীদের এ সংঘর্ষ হয়।

সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে সালাউদ্দিনের অনুসারীরা বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কি হয়। পরে এক পক্ষ বাঁশবাড়িয়ায় গিয়ে অবস্থান নেয়। পুলিশ তাদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ